২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবির হল থেকে শিবিরকর্মী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী ছাত্রাবাসে অবৈধভাবে বসবাসকারী ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 06:55 AM

Updated : 24 Aug 2022, 04:21 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী ছাত্রাবাসে অবৈধভাবে বসবাসকারী ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার প্রথম প্রহরে রাজীব হোসেন মামুন (২২) নামের ওই শিবির কর্মীকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। রাজীব নোয়াখালী জেলার চাটখিল থানার ইসলামপুর গ্রামের মোহাম্মদ শাহজাহানের ছেলে। চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোহরাওয়ার্দী ছাত্রাবাসে অবৈধভাবে লোকজন থাকছে এমন খবর পেয়ে রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ছাত্রাবাসের নিচ তলায় ১১৮ নম্বর কক্ষ থেকে রাজীবকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজীব জানিয়েছে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্যে প্রস্তুতি নিচ্ছে। মিজানুর রহমান বলেন, "ছাত্রশিবির চবি'র ছাত্রাবাসে এরকম বহিরাগতদের থাকার সুযোগ করে দেয় বলে আমরা জানতে পেরেছি। আটককৃত রাজীবও শিবির কর্মী।" এর আগে সোমবার গভীর রাতে একই ছাত্রাবাস থেকে আট শিবিরকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/কিউএইচ/আরএ/১২৫৩ ঘ.