২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে ইউনিয়ন পরিষদগুলো ভূমিকা রাখতে পারছে না-সন্তু

পার্বত্য এলাকায় সেনা কর্তৃত্ব অব্যাহত থাকায় ইউনিয়ন পরিষদগুলো কোনো গুরুত্বপুর্ণ ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 01:57 PM

Updated : 24 Aug 2022, 04:03 PM

রাঙামাটি, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য এলাকায় সেনা কর্তৃত্ব অব্যাহত থাকায় ইউনিয়ন পরিষদগুলো কোনো গুরুত্বপুর্ণ ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। বুধবার রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের রাঙামাটি জেলা কমিটি পুনর্গঠন করা হয়। তিনি ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সন্তু লারমা বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় পার্বত্য আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের সঙ্গে পারস্পরিক দুরত্ব রয়েই গেছে। এজন্য ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ আইনের সঙ্গে আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ আইনের সাপেক্ষে সংশোধনী বা সংযোজনী আনতে হবে। সেটা করা না হলে জেলা পরিষদের সঙ্গে ইউনিয়ন পরিষদের উন্নয়ন কর্মকা-ে বা তহবিল সংগ্রহের ক্ষেত্রে সমস্যা থেকেই যাবে, বলেন তিনি। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম জেলা শাখার সভাপতি অরুণ কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সুনীল কান্তি দে, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান টুলু, ফোরামের আইন বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক কামাল আজমেদ। স্বাগত বক্তব্য দেন চিৎমরম ইউপি চেয়ারম্যান থোয়াই চিং মারমা, আঠারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা প্রমুখ। পরে অরুন কান্তি চাকমাকে সভাপতি, এসএম চৌধুরীকে সাধারণ সম্পাদক ও বরুণ মনি চাকমকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যের নতুন জেলা কমিটি গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৩ ঘ.