২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ উপসচিবসহ ১৩ কর্মকর্তা বদলি

প্রশাসনের পাঁচ জন উপসচিবসহ ১৩ কর্মকর্তার পদে রদবদল এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 01:49 PM

Updated : 24 Aug 2022, 04:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের পাঁচ জন উপসচিবসহ ১৩ কর্মকর্তার পদে রদবদল এসেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে বুধবার এসব রদবদল করা হয়। উপসচিবদের মধ্যে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে কর্মরত একেএম নূরুজ্জামান কবীরকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব এবিএম শরিফ উদ্দিনকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের অধীনে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক পদে কর্মরত উপসচিব শেখ কাবেদুল ইসলাম, মো. ফসিউল্লাহ ও রাশেদা ফেরদৌসকে ওএসডি করে দায়িত্ব পালনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও'র উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর্সিয়া কমল, রাজবাড়ীর গোয়ালন্দের ইউএনও মোহাম্মদ নাসির উদ্দিন ও ময়মনসিংহ সদরের ইউএনও রাব্বি মিয়াকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ইউএনও নিয়োগের জন্য সিলেটের বালাগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম ও গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরকে বরিশাল, নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আবু কায়সার খানকে ঢাকা এবং রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার গোলাম মাওলাকে রংপুরের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। সিলেট কানাইঘাটের ইউএনও মতিউল ইসলাম চৌধুরীকে সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) উপ-পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৯১৪ ঘ.