২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম প্রেসক্লাবের বই উৎসব বৃহস্পতিবার

চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে দুই দিনের বই উৎসব বৃহস্পতিবার শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 06:03 AM

Updated : 24 Aug 2022, 04:04 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে দুই দিনের বই উৎসব বৃহস্পতিবার শুরু হচ্ছে। সকাল ১০টায় ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে প্রথমবারের মতো আয়োজিত বই উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস। বই উৎসবে চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী, অস্থায়ী সদস্য, আজীবন দাতা সদস্য ও সহযোগী সদস্যদের বই স্থান পাবে। এছাড়া দুই দিনের অনুষ্ঠানে কবিতা পাঠের আসর, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সর্বসাধারণের জন্য উন্মুক্ত এ অনুষ্ঠান সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিদিন চলবে। উৎসবে আসা দর্শনার্থীরা ৩০ শতাংশ কমিশনে বই কিনতে পারবেন তিনি জানান। শুক্রবার সকাল ১০টায় কবিতা পাঠের আসর দিয়ে শুরু হবে দ্বিতীয় দিনের অনুষ্ঠান। বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে 'সাহিত্য ও সাংবাদিকতা: প্রেক্ষিত চট্টগ্রাম' শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এছাড়া প্রতিদিন বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১২০২ ঘ.