২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে ম্যাগডুগালের বিদায়ী সাক্ষাৎ

কানাডার বিদায়ী হাইকমিশনার রবার্ট ম্যাগডুগাল বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 05:12 PM

Updated : 24 Aug 2022, 04:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কানাডার বিদায়ী হাইকমিশনার রবার্ট ম্যাগডুগাল বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠকে তাদের মধ্যে দ্বি-পাক্ষীয় বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয় বলে বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানান। অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও সহসভাপতি শমসের মবিন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২৩০৮ ঘ.