২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা বিষয়ক কর্মকর্তার পদ উন্নীতের সুপারিশ

উপজেলায় মহিলা বিষয়ক কর্মকর্তার সব পদ দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে মন্ত্রণালয়কে দ্রুত উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 10:12 AM

Updated : 24 Aug 2022, 04:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলায় মহিলা বিষয়ক কর্মকর্তার সব পদ দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে মন্ত্রণালয়কে দ্রুত উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মঙ্গলবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এ সুপারিশ করে। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় জেলা ও উপজেলা পর্যায়ে সব শ্রেণীর কর্মকর্তা-কর্মচারিদের কার্যক্রমে মনিটরিং পদ্ধতি জোরদার করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতেও সুপারিশ করে কমিটি। তিন পার্বত্য জেলাসহ মোট ১১টি পশ্চাৎপদ জেলার শিশুদের প্রাক- প্রাথমিক শিক্ষা প্রকল্প (ইএলসিডি) অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় প্রকল্পের মেয়াদ শেষে পুনরায় প্রকল্পটি চালু রাখতে পদক্ষেপ নিতে সুপারিশ করা হয় বৈঠকে । কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে বৈঠকে অংশ নেয় কমিটির সদস্য ও মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, মোহাম্মদ সিরাজুল আকবর, জিনাতুন নেসা তালুকদার, অধ্যাপক ডা. এম.এ মান্নান, সুলতানা তরুন, হাসিনা আহমেদ এবং আসমা জেরীন ঝুমু বৈঠকে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/১৬০৩ ঘ.