২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীতে রাবের গুলিতে 'ডাকাত' নিহত

কক্সবাজারের মহেশখালী উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক 'ডাকাত' নিহত হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 12:02 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

কক্সবাজার, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের মহেশখালী উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক 'ডাকাত' নিহত হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। সোমবার সকালে কালারমারছড়া ইউনিয়নের দক্ষিণ নুনাছড়ির লম্বাঘোনায় এই ঘটনা ঘটে বলে র‌্যাব জানিয়েছে। নিহত মোহাম্মদ শাহেদ (৩০) চকরিয়া উপজেলার বদরখালীর আমজু মিয়ার ছেলে। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মোহাম্মদ ফরিদ মিয়া সাংবাদিকদের জানান, চট্টগ্রাম থেকে আসা র‌্যাব সদস্যরা সকাল ৮টা ৪৫ মিনিটে ডাকাত দলের আস্তানায় হানা দেয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলিবর্ষণ করলে র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। আধঘণ্টা বন্দুকযুদ্ধ চলে বলে জানান ফরিদ মিয়া। পরে ঘটনাস্থলে মোহাম্মদ শাহেদের লাশ পাওয়া যায়। গ্রেপ্তার করা পাঁচজনকে। তাদের আস্তানা থেকে দু'টি দোনলা বন্দুক, একটি একনলা বন্দুক, একটি এলজিসহ ছোট-বড় নয়টি আগ্নেয়াস্ত্র ও ৩৮টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। র‌্যাব ৩৫ রাউন্ড এবং ডাকাতরা ২৭ রাউন্ড গুলিবর্ষণ করে বলে জানান র‌্যাব কর্মকর্তা। মহেশখালী থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবির ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৩৪ ঘ.