২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ডের কুমিরায় পুরনো জাহাজ ভাঙা প্রতিষ্ঠানে প্লেট চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 12:24 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডের কুমিরায় পুরনো জাহাজ ভাঙা প্রতিষ্ঠানে প্লেট চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মো. এস্কান্দর (২৬) সীতাকুণ্ড উপজেলাধীন বাঁশবাড়িয়া গ্রামের সালাহউদ্দিনের ছেলে। শনিবার রাত ১২টার দিকে সীতাকুণ্ডের কুমিরা এলাকায় অবস্থিত ফরচুন শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় লোহার প্লেটের আঘাতে এস্কান্দরের মৃত্যু হয়। সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক খাদেমুল বাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গভীর রাতে এস্কান্দর কাজ করার সময় মাথায় লোহার প্লেটের আঘাত পান। রোববার ভোরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।" এস্কান্দরের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। ফরচুন শিপ ব্রেকিং ইয়ার্ডের কর্মকর্তারা শ্রমিক মৃত্যুর বিষয় নিয়ে সাংবাদিকদের কোনো তথ্য দিতে সম্মত হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৮১৬ ঘ.