২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মহাপরিচালক ওএসডি

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মশিউর রহমান এবং বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র'র (বিটাক) মহাপরিচালক আশীষ কুমার পালকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 09:46 AM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মশিউর রহমান এবং বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র'র (বিটাক) মহাপরিচালক আশীষ কুমার পালকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে রোববার তাদের ওএসডি করা হয়। অতিরিক্ত সচিব মর্যাদার এ দুই কর্মকর্তাকে অবসর উত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার সুবিধার জন্য ওএসডি করা হয়েছে বলে আদেশে বলা হয়েছে। এদের মধ্যে আশীষ কুমার পাল আগামী ২৬ সেপ্টেম্বর এবং মশিউর রহমান ২৭ সেপ্টেম্বর থেকে পিআরএল-এ যাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৫৪১ ঘ.