২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় যুবকের লাশ উদ্ধার

গাইবান্ধা জেলা সদরে ডোবা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 12:09 PM

Updated : 24 Aug 2022, 04:00 PM

গাইবান্ধা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা জেলা সদরে ডোবা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে এক ডোবা থেকে লক্ষণ মহন্তর (৩০) লাশ উদ্ধার করে পুলিশ। তিনি সদরের মালিবাড়ীর পাড়ার মনি মহন্তের ছেলে। সদর থানার ওসি আফজাল হোসেন জানান, সকালে এলাকাবাসী ডোবায় লাশটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। মৃতদেহের শরীরে ক্ষত চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে পূর্ব শত্র"তার জের ধরে শ্বাসরোধ করে তাকে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেওয়া হয়। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮০৬ ঘ.