২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুর্ঘটনায় নিহত এক পরিবারের তিন জন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে এক পরিবারের তিন সদস্যসহ চার জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হন অন্তত ১৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 06:17 AM

Updated : 24 Aug 2022, 04:00 PM

গাজীপুর, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে এক পরিবারের তিন সদস্যসহ চার জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হন অন্তত ১৫ জন। শনিবার সকাল পৌনে ৭টার দিকে কালীগঞ্জ উপজেলার বালিগাঁও চৌধুরী বাড়ি এলাকায় কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা সবাই প্রাইভেটকারে সিলেট থেকে ঢাকা যাচ্ছিলেন। নিহতরা হলেন- সিলেটের কোতোয়ালি থানার শাহী ঈদগাহ রোড এলাকার অ্যাডভোকেট ইমাম হোসেন চৌধুরী (৪০), তার স্ত্রী নাজমা আক্তার (৩৫), শাশুড়ি শরীফুন্নেছা (৫৫)। নিহত অন্য জন হলেন প্রাইভেটকারের চালক, তার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রাইভেটকারের অন্য যাত্রী ইমাম হোসেনের শ্বশুর আরশ আলীসহ (৬৫) বাসের অন্তত ১৪ জন যাত্রী এ ঘটনায় আহত হন। কালীগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এলাকাবাসীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিলেট থেকে আসা প্রাইভেটকারটিরটির সঙ্গে বালিগাঁও চৌধুরী বাড়ি এলাকায় ভৈরবগামী চলনবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি পাশের খাদে পড়ে যায়। আহতদের গাজীপুর সদর হাসপাতাল, কালীগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রসহ স্থানীয় ক্লিনিকে পাঠানো হয় বলে জানান পুলিশ কর্মকর্তা কিবরিয়া। লাশগুলো গাজীপুর সদর হাসপাতাল মর্গে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১৫০ ঘ.