মৌলভীবাজার, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুক্রবার রাতে ট্রাকচাপায় এক রিকশাচালক ও যাত্রী নিহত হয়েছেন।
রাত ১২টার দিকে পল্লী বিদ্যুত কার্যালয়ের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত রিকশাযাত্রী আব্দুল হামিদের (৪০) বাড়ি উপজেলার টিকরিয়া গ্রামে। রিকশা চালকের পরিচয় পাওয়া যায়নি।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রীমঙ্গল উপজেলা সদর থেকে রিকশাযোগে হামিদ টিকরিয়ায় বাড়িতে ফিরছিলেন। ওই সময় বিপরীত দিক থেকে আসা শ্রীমঙ্গল অভিমুখী একটি পণ্যবোঝাই ট্রাক রিকশাটিকে চাপা দেয়।
ট্রাকচাপায় রিকশাচালক ও হামিদ ঘটনাস্থলেই মারা যান।
ট্রাকটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২০ ঘ.
bdnews24