২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রাষ্ট্রপতির কোনো স্বাস্থ্য সমস্যা নেই'

সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষায় দেখা গেছে, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কোনো স্বাস্থ্য সমস্যা নেই- জানিয়েছেন তার প্রেস সচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 05:48 PM

Updated : 24 Aug 2022, 03:59 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষায় দেখা গেছে, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কোনো স্বাস্থ্য সমস্যা নেই- জানিয়েছেন তার প্রেস সচিব। বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে রাষ্ট্রপতির প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভূঞা'র পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বুধবার রাষ্ট্রপতির সব স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়েছে। "স্বাস্থ্য পরীক্ষার ফল থেকে জানা গেছে, তার কোনো স্বাস্থ্য সমস্যা নেই- তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।" মাউন্ট এলিজাবেথ হাসপাতালের প্রধান চিকিৎসক ড. সিতোহ ইহ ইউ-এর নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক গত ১২ থেকে ১৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করেন। শুক্রবার রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ার লাইন্সের ফ্লাইটে তার ঢাকা ফেরার কথা রয়েছে। ঢাকায় স্বাস্থ্য পরীক্ষার প্রায় দেড় মাস পর গত ১১ সেপ্টেম্বর সিঙ্গাপুর যান ৮২ বছর বয়সী জিল্লুর। জিল্লুর রহমান ২০০৯ সালের ১২ ফেব্র"য়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য জিল্লুরের স্ত্রী আইভি রহমানও দলের কেন্দ্রীয় নেত্রী ছিলেন। ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলায় মারা যান আইভি রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএইচ/পিডি/২৩৪১ ঘ.