২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে শিশু ধর্ষণ, যুবক গ্রেপ্তার

পঞ্চম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাঙামাটির লংগদু উপজেলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 06:20 PM

Updated : 24 Aug 2022, 03:58 PM

রাঙামাটি, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাঙামাটির লংগদু উপজেলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে মুসলিম ব্লক গ্রাম থেকে রুবেল (২০) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। লংগদু থানার উপ-পরিদর্শক (এসআই) আশ্রাফ কামাল সাংবাদিকদের জানান, উপজেলার মুসলিম ব্লক গ্রামের মাইনীমুখ ইসলামিয়া আলিম মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রীটি মঙ্গলবার দুপুরে মাদ্রাসা থেকে ফিরে দোকানে যাচ্ছিল। পথে একই গ্রামের রুবেল তাকে জোর করে ধরে পাশের একটি সেগুন বাগানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। মেয়েটি বাড়ি গিয়ে বিষয়টি তার মা ও বাবাকে জানালে রাতেই তারা রুবেলের বিরুদ্ধে লংগদু থানায় ধর্ষণ মামলা করেন। ডাক্তারী পরীক্ষার জন্য মেয়েটিকে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠনো হবে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪২ ঘ.