২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সেতুর টোল বাড়ছে বৃহস্পতিবার

যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতু দিয়ে চলাচলকারী সব ধরনের যানবাহনের টোল বাড়ছে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 04:32 PM

Updated : 24 Aug 2022, 03:58 PM

টাঙ্গাইল, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতু দিয়ে চলাচলকারী সব ধরনের যানবাহনের টোল বাড়ছে বৃহস্পতিবার। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) শেখ মুজিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোটরসাইকেলের টোল ৩০ থেকে বাড়িয়ে ৪০ টাকা, হালকা যানবাহন (কার, জিপ) ৪০০ থেকে ৫০০ টাকা, ছোট বাস ৫৫০ থেকে ৬৫০ টাকা, বড় বাস ৮০০ থেকে ৯০০ টাকা, ছোট ট্রাক ৭৫০ থেকে ৮৫০ টাকা, মাঝারি ট্রাক ১০০০ থেকে ১১০০ টাকা, বড় ট্রাক ১২৫০ থেকে ১৪০০ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বঙ্গবন্ধু সেতুর বর্তমান টোল হার ১৯৯৮ সালের জুন মাস থেকে চালু হয়। দীর্ঘ ১৩ বছরে আর বাড়ানো হয়নি। সেতুর পূর্ব প্রান্তের টোল প্লাজার ম্যানেজার দেওয়ান তারিক বিন রশিদ জানান, রাত ১২টার পর থেকে নতুন হারে টোল আদায় করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৪ ঘ.