ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- নিষিদ্ধ হিযবুত তাহরীরের সদস্য সন্দেহে বুধবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ দু'জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন-তৌহিদুর রহমান (২২) এবং এস এম তারিকুল হাসান আশিক (১৮)।
তাদের কাছ থেকে ৫৬টি প্রচারপত্র, একটি ল্যাপটপ, চারটি বিভিন্ন ধরনের বই ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
বুধবার ভোরে রাজধানীর হাজারীবাগ থানাধীন মধুবাজার বড় মসজিদ সংলগ্ন ১০/এ নম্বর সড়কের ২২৪/৩ নম্বর বাসার তৃতীয় তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব-২ এর কর্মকর্তা সহকাীির পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার জানান।
সাফিউল বলেন, "তৌহিদুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। আশিক উচ্চমাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএম/পিডি/২১৩৬ ঘ.
bdnews24