২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে 'চরমপন্থি' নেতা নিহত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে এক চরমপন্থি নেতা নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 12:19 PM

Updated : 24 Aug 2022, 03:58 PM

রাজবাড়ী, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে এক চরমপন্থি নেতা নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে জঙ্গল ইউনিয়নের আটপোটরা গ্রামে এ হামলা হয়। নিহত চাঁদ মোহন বাড়ৈ (৩৫) এলাকার শ্রমজীবী আন্দোলনের শিশির বাহিনীর প্রধান ছিলেন বলে জানান বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) নাসিরউদ্দিন। এলাকাবাসীর বরাত দিয়ে এসআই নাসিরউদ্দিন বলেন, ১০-১৫ জনের একটি সশস্ত্র চরমপন্থি দল শৈলকুপা থেকে ট্রলারে গড়াই নদী পাড়ি দিয়ে চাঁদ মোহনের বাড়ি ঢুকে তাকে গুলি করে। বুকে গুলিবিদ্ধ অবস্থায় মাগুড়া হাসপাতালে নেওয়ার পথে তার মুত্যু হয়। রাজবাড়ীর পুলিশ সুপারিনটেনডেন্ট রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮১৫ ঘ.