২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে এক বাড়ি থেকে ৪২টি 'বোমা' উদ্ধার

রাজধানীর একটি বাড়ি থেকে ৩৪টি হাতবোমা এবং আটটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 12:00 PM

Updated : 24 Aug 2022, 03:58 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর একটি বাড়ি থেকে ৩৪টি হাতবোমা এবং আটটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। যাত্রাবাড়ীর মীরহাজিরবাগের ৩৬৪ নম্বর বাড়ি থেকে বুধবার সকালে এগুলো উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় বাড়ির দারোয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার গোলাম আজাদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাড়িটির নিচতলার মূল গেটের কাছ লুকানো অবস্থায় একটি ব্যাগের ভেতর থেকে হাতবোমা ও পেট্রোল বোমাগুলো উদ্ধার করা হয়।" পরে বাড়ির মালিক আতিউর রহমান লিটুর তিন তলার ফ্লাটে অভিযান চালিয়ে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা। তবে লিটুকে বাড়িতে পাওয়া যায়নি। লিটু পেশায় জমি ব্যবসায়ী জানিয়ে আজাদ বলেন, "স্থানীয় বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য সালাউদ্দিনের ডান হাত হিসাবে লিটুর পরিচিতি রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৭৫৫ ঘ.