ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান অজের বাংলাদেশ নেটওয়ার্ক স¤প্রসারণ ও সক্ষমতা বাড়ানোর জন্য আইসিটি সল্যুশন সরবরাহকারী কোম্পানি হুয়াওয়ের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে।
মঙ্গলবার হুয়াওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ চুক্তির ফলে বাংলাদেশে অজেরের ওয়াইম্যাক্স ব্র্যান্ড 'কিউবি'-এর গ্রাহকরা আরো উন্নত ও স¤প্রসারিত নেটওয়ার্ক সুবিধা পাবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স¤প্রতি সই করা এ চুক্তি মতে হুয়াওয়ে অজেরের জন্য বাংলাদেশে ওয়াইম্যাক্স বিটিএস (বেজ ট্রান্সরিসিভার স্টেশন) স্থাপন করবে। এতে করে অপারেটরের খরচ যেমন সাশ্রয় হবে, তেমনি গ্রাহকরা উন্নত প্রযুক্তির সুবিধা ব্যবহার করে ওয়াইমেক্সের আসল গতি উপভোগের সুযোগ পাবেন।
যুক্তরাজ্য ও নেদারল্যান্ডভিত্তিক ওয়াইম্যাক্স ও টেলিযোগাযোগ সেবা দেয়া প্রতিষ্ঠান অজের হোল্ডিংসের একটি সহযোগী প্রতিষ্ঠান অজের বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৯২৭ঘ.
bdnews24