মাদারীপুর, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওয়া-কাওড়াকান্দি নৌপথে একটি লঞ্চ থেকে ছিটকে পড়ে এক কিশোরী নিখোঁজ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নৌপথের বাংলাবাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ কিশোরীর নাম ইমু আক্তার (১৪)
কাওড়াকান্দি লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাবাজার এলাকায় যাত্রীবাহী লঞ্চ 'মাসুদ খান' থেকে পা পিছলে ইমু নদীতে পড়ে যায়।
তিনি জানান, স্থানীয়ভাবে ইমুকে উদ্ধারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৭৪৭ ঘ.
bdnews24