২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপদ সড়কের দাবিতে নির্মল সেনের অবস্থান ধর্মঘট

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিরাপদ সড়কের দাবিতে সাংবাদিক নির্মল সেন অবস্থান ধর্মঘট করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 11:49 AM

Updated : 24 Aug 2022, 03:58 PM

গোপালগঞ্জ, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিরাপদ সড়কের দাবিতে সাংবাদিক নির্মল সেন অবস্থান ধর্মঘট করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গললবার সকাল ১১টা থেকে উপজেলা সদরের শহীদ মিনারে তিনি ঘণ্টাব্যাপী অবস্থান ধর্মঘট করেন। গণতান্ত্রিক বিপ্লবী পার্টি এ অবস্থান কর্মসূচির আয়োজন করে। দলের সভাপতি নির্মল সেন বলেন, "অব্যাহত সড়ক দুর্ঘটনায় নিরীহ মানুষ মারা যাচ্ছে। কিন্তু কোনো দায়-দায়িত্ব কেউ নিচ্ছে না। সড়কের কথা উঠলেই যোগাযোগমন্ত্রী তার সেই পরিচিত হাসি দিয়ে সাংবাদিকদের সামনে কথা বলেন। আমি তার এ নির্লজ্জ হাসির জন্য নিন্দা জানাই।" তিনি বলেন, "স্বাধীনতার পর থেকেই 'স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি' চেয়ে আমি আন্দোলন করছি। কিন্তু গত ৪০ বছরে সেই অবস্থার কোনো পরিবর্তন হয়নি।" অবস্থান কর্মসূচিতে পিঞ্জুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দেবতোষ দে, কোটালীপাড়া উপজেলা উদীচী'র সাধারণ সম্পাদক অশোক কর্মকার, সাংবাদিক মিজানুর রহমান বুলু প্রমুখ বক্তব্য রাখেন। নির্মল সেন বলেন, "চার বছর আগে আমি কোটালীপাড়ায় সড়ক সংস্কারের দাবিতে অবস্থান ধর্মঘট করেছিলাম। আমার শ্লোগান ছিল- নো রোড, নো ভোট। সড়ক উন্নয়ন না হলে কেউ ভোট দেবেন না।" অনুষ্ঠানে বক্তারা ব্যর্থ যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের পদত্যাগ দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৭৪৫ ঘ.