২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্ব আয়ে প্রবৃদ্ধিতে সন্তোষ প্রধানমন্ত্রীর

ধারাবাহিক তিন অর্থবছরে রাজস্ব আয় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি অর্জিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 10:52 AM

Updated : 24 Aug 2022, 03:58 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধারাবাহিক তিন অর্থবছরে রাজস্ব আয় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি অর্জিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার তার কার্যালয়ে এক বৈঠকে এ সন্তুষ্টি প্রকাশ করা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ। বৈঠকে ভর্তুকি ও মুদ্রাস্ফীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানান তিনি। ২০০৯-১০ অর্থ বছরের চেয়ে ২০১০-১১ অর্থ বছরে রাজস্ব আয় ২৪ শতাংশ বেশি হয়েছে। এছাড়াও, চলতি অর্থ বছরের প্রথম দু'মাসে রেমিটেন্স আয় ১৫ শতাংশ বেড়েছে বলেও প্রধানমন্ত্রীকে জানানো হয়। বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান ও তৌফিক ই এলাহী, মুখ্য সচিব এম এ করিম, অর্থ সচিব মোহাম্মদ তারেক, বিদ্যুত সচিব আবুল কালাম আজাদ, জ্বালানি সচিব মেসবাহ উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন। এ বৈঠকের পর পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নির্বাচনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির বৈঠকও হয়। সার্চ কমিটি তাদের প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে তুলে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৬৫০ ঘ.