নীলফামারী, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীলফামারীর সদর উপজেলায় এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার কচুকাটা ইউনিয়নের দুহুলী গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম আব্দুল হাকিম (৩৫)।
নীলফামারী থানার ওসি জেড এম আসাদুজ্জামান জানান, হাকিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৪২ ঘ.
bdnews24