২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌমন্ত্রীর মামলায় তলব যুগান্তর সম্পাদককে

মানহানির অভিযোগে নৌমন্ত্রী শাজাহান খানের মামলায় দৈনিক যুগান্তরের সম্পাদকসহ তিন জনকে তলব করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 05:27 AM

Updated : 24 Aug 2022, 03:58 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির অভিযোগে নৌমন্ত্রী শাজাহান খানের মামলায় দৈনিক যুগান্তরের সম্পাদকসহ তিন জনকে তলব করেছে আদালত। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সালমা ইসলাম, নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম ও প্রতিবেদন জসিম চৌধুরী সবুজকে আগামী ১৮ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হতে হবে। মঙ্গলবার সকালে মন্ত্রী মামলা করার পর তলবের এ আদেশ দেন মহানগর হাকিম এ জি এম মাসুদ। গত ২৪ ও ২৫ অগাস্ট যুগান্তরে প্রকাশিত দুটি প্রতিবেদনকে কেন্দ্র করে শাজাহান খান এ মামলা করেছেন। যুগান্তরে ২৪ অগাস্ট 'অভিজ্ঞতা অর্জনের নামে নৌমন্ত্রীর কোটি কোটি টাকা অপচয় : ১৮ বার বিদেশ সফর' এবং ২৫ অগাস্ট 'নৌখাতে অহেতুক অপচয়' শীর্ষক দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ দুটি প্রতিবেদনে উল্লেখিত তথ্য ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে নৌমন্ত্রী বলছেন, এ প্রতিবেদন প্রকাশ করায় সামাজিক ও রাজনৈতিকভাবে তার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তাই তিনি আদালতের কাছে তার প্রতিকার চেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১২২৫ ঘ.