মাদারীপুর, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর শহর থেকে ৩৫ হাজার টাকার জালনোটসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার রাতে ইটেরপুল এলাকা থেকে গ্রেপ্তার হন মানিকগঞ্জ সদরের ভাঙ্গারিয়া গ্রামের জাহাঙ্গীর আলম (৩৫)।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের জনসংযোগ কর্মকর্তা পলাশ হোসেন বলেন, রাত ৯টার দিকে জালনোট ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। তার কাছে ৩৫ হাজার টাকার জালনোট পাওয়া যায়।
র্যাব কর্মকর্তা বলেন, জাহাঙ্গীর আলমকে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২০ ঘ.
bdnews24