২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার বন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র

দুইটি দুর্নীতি মামলায় বিভাগীয় বন কর্মকর্তাসহ চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2011, 03:20 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

কুমিল্লা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুইটি দুর্নীতি মামলায় বিভাগীয় বন কর্মকর্তাসহ চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের কুমিল্লার সহকারী পরিচালক ফজলুল হক সোমবার মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্তরা হলেন কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা আরিফুল হক বেলাল, বিট কর্মকর্তা খন্দকার ওয়াহিদুজ্জামান, রেঞ্জ কর্মকর্তা সুধাংশু রঞ্জন দাস এবং রেঞ্জ কর্মকর্তা হারুন-অর-রশিদ। দুদক কর্মকর্তা ফজলুল হক জানান, ৪০ লাখ টাকার গাছ আত্মসাৎ করার অভিযোগে গত বছর ২ নভেম্বর এই চার কর্মকর্তার বিরুদ্ধে দু'টি মামলা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১০০ ঘ.