২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ হাজার পূজামণ্ডপের জন্য চাল বরাদ্দ

দুর্গাপূজা উপলক্ষে দেশের পুজামণ্ডপগুলোর জন্য ১২ হাজার ৫৮৬ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। গড়ে ৫০০ কেজি করে ৬৪টি জেলার ২৫ হাজার ১৭২টি পূজামণ্ডপের জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2011, 02:33 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্গাপূজা উপলক্ষে দেশের পুজামণ্ডপগুলোর জন্য ১২ হাজার ৫৮৬ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। গড়ে ৫০০ কেজি করে ৬৪টি জেলার ২৫ হাজার ১৭২টি পূজামণ্ডপের জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, বিভিন্ন জেলার জন্য বরাদ্দের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তবে পূজামণ্ডপের সংখ্যা, আকার, ব্যাপকতা, সামর্থ্য, স্বচ্ছলতাসহ অন্যান্য বিষয় বিবেচনায় জেলা প্রশাসক বরাদ্দের পরিমাণ বণ্টন করতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএম/এএল/২০২৮ ঘ.