২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুন, ছিনতাই: দু'জন গ্রেপ্তার

চাঁদা না দেওয়ায় ঝিনাইদহ সদর উপজেলায় এক বৃদ্ধকে খুন করে ৪০ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 04:40 PM

Updated : 24 Aug 2022, 03:56 PM

ঝিনাইদহ, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা না দেওয়ায় ঝিনাইদহ সদর উপজেলায় এক বৃদ্ধকে খুন করে ৪০ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে আর্য নারায়ণপুর গ্রামে এ ঘটনায় নিহত হন তপন বিশ্বাস (৫০)। তপনের স্ত্রী, এক ছেলে (১১) ও এক মেয়ে (৬) রয়েছে। এ ঘটনায় পুলিশ আলিম ও ইকবাল নামে স্থানীয় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী গ্রেপ্তারদের বরাত দিয়ে জানান, তপন তার টাকা সব সময় কোমরে বেঁধে রাখতেন। আলিম ও ইকবাল তার কাছে ৫শ' টাকা চাঁদা চাইলে তিনি দিত অস্বীকৃতি জানান। শনিবার রাতে তারা তপন বিশ্বাসকে বাড়ি থেকে ধরে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে। পরে তার কাছে থাকা সাড়ে ৪০ হাজার টাকা নিয়ে যায়। পুলিশ কর্মকর্তা আরো বলেন, আলিম ১৮ হাজার ৫শ' টাকা ও ইকবাল ২২ হাজার টাকা ভাগ করে নেয় বলে পুলিশের কাছে স্বীকার করেছে। পুলিশ তাদের কাছ থেকে লণ্ঠিত টাকার মধ্যে ২৩ হাজার টাকা উদ্ধার করেছে। রোববার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এদিকে ক্ষুব্ধ গ্রামবাসী আলিম ও ইকবালের বাড়িঘরে ব্যাপক ভাংচুর করেছে বলেও পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩১ ঘ.