চট্টগ্রাম, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক সেবন ও জুয়া খেলার অপরাধে চট্টগ্রাম রেলস্টেশন এলাকা থেকে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এছাড়া পৃথক অভিযানে মোমিন রোড এলাকায় ৬০ বোতল ফেনসিডিলসহ অপর তিন জনকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস খান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে নতুন ও পুরোনো রেল স্টেশন চত্বরসহ পুরো এলাকা ঘিরে অভিযান চালানো হয়।
এসময় এলাকার বস্তি ও প্ল্যাটফর্ম থেকে মাদক সেবন ও জুয়া খেলার অপরাধে ৩৭ জনকে গ্রেপ্তার হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মনজুর মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্টেশন এলাকায় নিয়মিত মাদক সেবন ও জুয়া খেলা হয় এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে ৫৫ জনকে আটক করা হয়।
পরে যাচাই বাছাই শেষে ১৮ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
এসআই ইলিয়াস জানান, মোমিন রোড থেকে কবির, ইউসুফ ও রাশেদ নামে তিন জনকে ৬০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৩৪৭ ঘ.
bdnews24