চট্টগ্রাম, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ডবলমুরিং থানার বার কোয়ার্টার এলাকায় টেম্পো চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে এ দুর্ঘটনায় নিহত ইসমিতা (০৫) কুমিল্লার চান্দিনা উপজেলার জাফরাবাদের মো. জামাল উদ্দিনের মেয়ে। তিনি পরিবার নিয়ে বার কোয়ার্টার এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো. ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ২টার দিকে বাসার কাছে একটি টেম্পু শিশু ইসমিতাকে চাপা দেয়।
চমেক হাসপাতালে আনা হলে বিকাল ৩টার দিকে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।
ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিশুটিকে চাপা দিয়ে টেম্পোটি দ্রুত পালিয়ে যায়। তাই টেম্পো কিংবা চালককে আটক করা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/ডিডি/০০৩৩ ঘ.
bdnews24