নাটোর, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর সদর উপজেলায় দুর্বৃত্তদের ছোঁড়া এসিডে ঝলসে গেছেন এক গৃহবধূ।
শুক্রবার গভীর রাতে দক্ষিণ ডাঙ্গাপাড়া গ্রামের কদভানু বেগমের (৩৫) ওপর এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।
কদভানু বেগম ওই গ্রামের তায়জুল ইসলামের স্ত্রী। তায়জুল ইসলামের একটি মামলায় নাটোর জেলা কারাগারে আটক রয়েছেন।
তাকে প্রশকে নাটোর আধুনিক সদর হাসপাতাল এবং পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাটোর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার রাত প্রায় দেড়টার দিকে জানালা দিয়ে ঘুমন্ত কদভানুকে লক্ষ্য করে এসিড ছোঁড়ে দুর্বৃত্তরা।
তিনি জানান, কদভানুর শরীরের বিভিন্ন অংশ এসিডে ঝলসে গেছে।
শনিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার নাসিাংল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে ওসি জানান।
নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুল গনি জানান, প্রাথমিক পর্যবেক্ষণে নিশ্চিত হওয়া গেছে যে কদভানুর শরীরে এসিড ছোঁড়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১২৯ ঘ.
bdnews24