২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

টাঙ্গাইল রেল স্টেশনে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2011, 02:14 PM

Updated : 24 Aug 2022, 03:56 PM

টাঙ্গাইল, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল রেল স্টেশনে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। শুক্রবার রাতে এ দুর্ঘটনায় নিহত রিজু আক্তার (৩০) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা গ্রামের শুকুর মিয়ার স্ত্রী। স্টেশন মাস্টার জালাল উদ্দিন সাংবাদিকদের জানান, রাত ১০টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী সিল্ক সিটি ট্রেনটি স্টেশনে ঢোকার মুহূর্তে রিজু তার নিচে ঝাঁপিয়ে পড়েন। তার ভ্যানিটি ব্যাগে থাকা মোবাইল ফোনের মাধ্যমে স্বজনদের দুর্ঘটনার খবর জানানো হয়। জালাল উদ্দিন জানান, পারিবারিক কলহের কারণে রিজু আত্মহত্যা করেছেন বলে শ্বশুরবাড়ির লোকজন জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০০০ ঘ.