২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে টেম্পু উল্টে নিহত ১

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে টেম্পু উল্টে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে চার জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2011, 08:42 AM

Updated : 24 Aug 2022, 03:56 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে টেম্পু উল্টে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে চার জন। শনিবার সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত মো. মহসিন (৩০) কাঁচপুর বিসিক শিল্পনগরীর এস এস গার্মেন্টস কারখানার শ্রমিক। তিনি বরিশাল জেলার ত্রিপুর এলাকার আব্দুর রব বেপারীর ছেলে। সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহউদ্দিন জানান জানান, বিসিক শিল্পনগরী যাওয়ার পথে কাঁচপুর এলাকায় টেম্পুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে টেম্পুর নিচে চাপা পড়ে এর যাত্রী মহসিন ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় অপর চার যাত্রী। এরপর উত্তেজিত জনতা টেম্পুটিতে আগুন ধরিয়ে দেয় এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আধাঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। টেম্পু চালক পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৪৩৮ ঘ.