২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকের ভাণ্ডার ঘরে মহিলার লাশ, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা সদরে একটি ব্যাংকের ভাণ্ডার ঘর থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2011, 06:52 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

নোয়াখালী, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা সদরে একটি ব্যাংকের ভাণ্ডার ঘর থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে বসুরহাট বাজারে উত্তরা ব্যাংকে ৪০/৪৫ বছর বয়সী এ নারীর লাশ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের জন্যে উত্তরা ব্যাংকের তিনজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানান, রক্তাক্ত ওই মহিলার মাথায় বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। তার গলা থেকে মুখ পর্যন্ত পলিথিনে বাঁধা ছিল। উপ-পরিদর্শক হুমায়ুন কবির আরো বলেন, এ ঘটনায় ব্যাংকের লোকজন জড়িত থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৬ ঘ.