২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বাস উল্টে খালে

চাঁদপুরে যাত্রীবাহী একটি বাস খালে পড়ে আহত হয়েছে অন্তত ৩০ যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2011, 08:02 AM

Updated : 24 Aug 2022, 03:56 PM

চাঁদপুর, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে যাত্রীবাহী একটি বাস খালে পড়ে আহত হয়েছে অন্তত ৩০ যাত্রী। শুক্রবার বেলা সাড়ে ১২টায় মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। 'মতলব এক্সপ্রেস' পরিবহনের বাসটি মতলব থেকে ঢাকা যাচ্ছিলো। মতলব দক্ষিণ থানার ওসি খান মো. এরফান বিডিনিউজ টোয়েন্টিফোর জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় ৩০ জন আহত হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪৫ ঘ.