২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টয়লেটের ট্যাঙ্কি থেকে শিশুর লাশ উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জে টয়লেটের ট্যাঙ্কি থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 04:00 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

গাইবান্ধা, ০৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সুন্দরগঞ্জে টয়লেটের ট্যাঙ্কি থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ফেন্সী খাতুন (৮) উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের কালিরখামার গ্রামের ফিরোজ মিয়ার মেয়ে। সুন্দরগঞ্জ থানার ওসি হাসান ইনাম নিহতের পরিবারের বরাত দিয়ে সাংবাদিকদের জানান, ঈদের আগে ফেন্সী ধর্মপুর গ্রামে তার নানা দছিজল মিয়ার বাড়িতে বেড়াতে আসে। সেখান থেকে রোববার সে তার নানী মমতা বেগমের সঙ্গে ভিজিএফের চাল নিতে ইউনিয়ন পরিষদ চত্বরে আসে। তার পর থেকেই সে নিখোঁজ ছিলো। বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রি কলেজের টয়লেটের ট্যাঙ্কি থেকে ফেন্সির লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কলেজ অধ্যক্ষ সাইদুর রহমান সরকার জানান, ঈদের ছুটির পর বৃহস্পতিবার সকালে কলেজে এসে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা তীব্র পচা গন্ধ পায়। পরে দেখা যায়, টেয়লেটের ট্যাঙ্কির মধ্যে শিশুটির লাশ পড়ে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১৫৫ ঘ.