সুনামগঞ্জ, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের জগন্নাথপুরে পাইলগাঁও গ্রামে বৃহস্পতিবার সন্ধায় পুকুরে ডুবে দুই পরিবারের চার শিশু মারা গেছে।
এরা হলো- বাচ্চু মিয়ার ছেলে শাকিল (৪) ও মেয়ে তামান্না (৬) এবং বশির মিয়ার ছেলে মিছবাহ (৬) ও মেয়ে মারজানা (৪)।
পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সবার অজান্তে বিকেলে পাশের পুকুরে খেলতে নেমে তারা নিখোঁজ হয়। সন্ধ্যায় পুলিশের সহায়তায় উদ্ধার করা হয় তাদের লাশ।
জেলা পুলিশ সুপার গোলাম কিবরিয়া জানান, উদ্ধারের পর লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১২৯ ঘ.
bdnews24