২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি গৃহপরিচারিকাদের ভিসা নবায়নে ফি লাগবে না

ঢাকায় সৌদি কূটনীতিবিদদের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে যারা কাজ করছেন তাদের ভিসা নবায়ন করতে আর ফি দিতে হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 11:30 AM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় সৌদি কূটনীতিবিদদের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে যারা কাজ করছেন তাদের ভিসা নবায়ন করতে আর ফি দিতে হবে না। ৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব (বহিরাগমন-২) ড. শাহিদা আকতার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, সৌদি আরব সেখানে অববস্থানরত বাংলাদেশি কূটনৈতিকদের গৃহপরিচারিকার ভিসা নবায়নের জন্য কোনো ফি নেয় না। তাই বাংলাদেশ সরকারও এ সিদ্ধান্ত নিয়েছে। ঢাকায় সৌদি আরবের কূটনৈতিকদের গৃহপরিচারিকার ভিসা নবায়নে বছরে ৭২০ ডলার করে দিতে হতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৭২৭ ঘ.