মানিকগঞ্জ, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাব্য সঙ্কটের কারণে ফেরিতে কম যানবাহন পার করায় মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে তীব্র গাড়িজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার ঘাটে গিয়ে দেখা যায়, সকাল ১১টার দিকে পাটুরিয়া ঘাটে পারাপারের জন্য তিন শতাধিক পণ্যবাহী ট্রাকসহ অর্ধশত যাত্রীবাহী বাস অপেক্ষা করছিলো।
বিকাল ৩টা পর্যন্ত বাসগুলো পার হতে পারলেও প্রায় আড়াই শতাধিক ট্রাক ঘাটে আটকা পড়ে বলে জানান বিআইডব্লিউটিসি।
বাংলাদেশ অব্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ'র (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্ল¬াহ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নদীতে পানি কমে যাওয়ায় নাব্য সঙ্কট ও ডুবোচর দেখা দিয়েছে।
স্বাভাবিক অবস্থায় প্রতিটি রো-রো (বড়) ফেরিতে ১৮টি পণ্যবাহী ট্রাক নদী পার হতে পারে। কিন্তু নাব্য সঙ্কটে অর্ধেক যানবাহন নিয়ে ফেরিগুলোকে পার হচ্ছে।
আশরাফ জানান, সকালের পর থেকে যাত্রীদের কথা বিবেচনা করে বাসগুলোকে আগে পার হতে দেওয়া হয়। ট্রাকে যেহেতু লোড বেশি থাকে সে কারণে ট্রাকগুলো ধীরে ধীরে পার করা হচ্ছে।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথেট নয়টি রো রো (বড়) ও একটি কে-টাইপ (ছোট) ফেরি যানবাহন পারাপারে যুক্ত রয়েছে।
পাটুরিয়া ঘাটে বিকাল ৩টার দিকে গিয়ে দেখা যায়, ট্রাকগুলো টার্মিনাল ও সড়কে পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহাজল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পদ্মায় পানি কমে যাওয়া নাব্য সঙ্কট ও দৌলতদিয়া চ্যানেলের তিন নম্বর ঘাটের অদূরে ডুবোচরের সৃষ্টি হয়েছে। এতে পুরোলোড নিয়ে ফেরিগুলো চলাচলে সমস্যা হচ্ছে।
নির্বিঘেœ ফেরিতে যানবাহন পার করতে ইতোমধ্যে দুটি ড্রেজারের দিয়ে ড্রেজিংয়ের কাজ চলছে জানিয়ে শাহাজল বলেন, শনিবার এর কাজ শেষ হবে।
বিডিনিউজ টোয়েণ্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৪১ ঘ.
bdnews24