২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দুই ছাত্রলীগ নেতা কারাগারে

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পুলিশকে মারধরের অভিযোগে গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 07:51 AM

Updated : 24 Aug 2022, 03:55 PM

সিলেট, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পুলিশকে মারধরের অভিযোগে গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার রাতে গোলাপগঞ্জ থানার ভেতরে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হন উপজেলা ছাত্রলীগের সভাপতি খায়রুল হক ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সুমন। থানার উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন বাদি হয়ে তাদের বিরুদ্ধে পুলিশকে মারধরের অভিযাগে ওই রাতেই মামলা করেন। গোলাপগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে দুজনকে সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এনায়েত কবির সরকারের আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "বুধবার রাত ১০টার দিকে একটি মামলার তদবির করতে আসেন খায়রুল ও সুমন থানায় আসেন। এসময় এসআই লোকমান হোসেনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা পুলিশের উপর হামলা চালায়।" পরে থানার ভেতর থেকে তাদের আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৪৯ ঘ.