২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাটির ঘরের দেয়াল ধসে নিহত ৩

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় মাটির ঘরের দেয়াল ধসে এক পরিবারের তিন জন মারা গেছে। নিহতদের মধ্যে দুটি শিশু, অন্যজন তাদের মা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 04:44 AM

Updated : 24 Aug 2022, 03:55 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় মাটির ঘরের দেয়াল ধসে এক পরিবারের তিন জন মারা গেছে। নিহতদের মধ্যে দুটি শিশু, অন্যজন তাদের মা। গত কয়েকদিন ধরে টানা বর্ষণের মধ্যে বৃহস্পতিবার ভোরে শিকলবাহার দ্বীপ কালারপুল এলাকায় মোহাম্মদ শাহজাহানের মাটির ঘরের দেয়াল ধসে পড়ে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- শাহজাহানের স্ত্রী হাসিনা বেগম (৩০), মেয়ে সাথী আক্তার (৮) ও ছেলে সোহেল (৩)। এতে শাহজাহান ও তার অন্য মেয়ে সামিনাও আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) উৎপল কান্তি বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোর ৪টার দিকে যখন ঘরের দেয়াল ধসে পড়ে, তখন ওই পরিবার ঘুমিয়ে ছিলো। দেয়ালের নিচে চাপা পড়ে তিন জন ঘটনাস্থলেই মারা যায়। বাকি দুজনকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১০৪০ ঘ.