গাজীপুর, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গজীপুরের সদর উপজেলা থেকে অস্ত্র, গুলি ও ফেন্সিডিলসহ বাপ-বেটাকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার গভীর রাতে গাছার কালিতলা এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তার হয়েছেন মো. বজলুল করিম ওরফে ছিদ্দিকুর রহমান (৫০) এবং তার ছেলে রাসেল খান রনি (২৫)।
র্যাব-১ এর সহকারী পরিচালক মিলু মিয়া বিশ্বাস জানান, রাত দেড়টার দিকে কালিতলার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, দুইটি ম্যাগজিন ও ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় এই দু'জনকে।
জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান র্যাব কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩০ ঘ.
bdnews24