২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিন্দাপার্কে স্থিতাবস্থার নির্দেশ সুপ্রিমকোর্টের

নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দাপার্ক থেকে উচ্ছেদের ক্ষেত্রে রাজউকসহ সব পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 07:18 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দাপার্ক থেকে উচ্ছেদের ক্ষেত্রে রাজউকসহ সব পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. শামসুল হুদা মঙ্গলবার এ আদেশ দিয়েছেন। পার্ক কর্তৃপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত আগামী ৯ অক্টোবর পর্যন্ত এ বর্তমান অবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে। ফলে এসময় পর্যন্ত জিন্দাপার্ক পরিচালনা করতে পারবে পার্কটির মালিক অগ্রপথিক পল¬ী সমিতি।" তাদের আরেক আইনজীবী অ্যাডভোকেট ইকবাল কবির লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বছরের ১৭ জানুয়ারি পার্কটি লিজ প্রদানের উদ্দেশ্য খোলা দরপত্র আহ্বান করে রাজউক। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দাখিল করে পার্ক কর্তৃপক্ষ। "গত ২৫ অগাস্ট ওই রিট খারিজ হয়ে যায়। খারিজের আদেশে দরপত্র প্রক্রিয়া এগিয়ে নিতে বলা হয়।" এরপর গত ২৯ অগাস্ট রাজউক জিন্দা পার্কের 'অবৈধ দখলদার' উচ্ছেদে নোটিশ পাঠায় এবং ৮ সেপ্টেম্বর পার্কটি উচ্ছেদ করার ঘোষণা দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। "হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে করা এক আবেদনে চেম্বার বিচারপতি আজকের আদেশ দেন," বলেন ইকবাল কবির লিটন। রূপগঞ্জের পূর্বাচল উপশহরে জিন্দা এলাকায় অগ্রপথিক পল্লী সমিতি ২০০ বিঘা জমির ওপর বিনোদনকেন্দ্র জিন্দা পার্ক গড়ে তোলে অগ্রপথিক পল্লী সমিতি। অধিগ্রহণ করে এলাকাটিকে ওই উপশহরের আওতায় নিতে রাজউক দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছিলো। পার্কের পক্ষে অন্য আইনজীবীদের মধ্যে ছিলেন, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আব্দুল মতিন খসরু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/০১১৩ ঘ.