২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় প্রতিমন্ত্রী নানকের ছেলের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস উল্টে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানকের ছেলে সায়েম-উর রহমান সায়েমের (২৮) মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 07:05 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

কক্সবাজার, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস উল্টে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানকের ছেলে সায়েম-উর রহমান সায়েমের (২৮) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নানকের শ্যালক সৈয়দ গোলাম পিউ (৩৫) এবং এনামুল কবীর (৩০) নামে আরো দুজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চকরিয়া থানার ওসি মো. ফরহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ফাঁসিয়াখালী এলাকায় মাইক্রোবাসটির চাকা ফেটে যায়। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মাইক্রোবাসটি একটি সেতুর সঙ্গে ধাক্কা লেগে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং তাতে আগুন ধরে যায়। পরে দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। ওসি মো. ফরহাদ বলেন, "সায়েম নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তার লাশ চকরিয়া থানায় রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫৯ ঘ.