২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে ১০ কর্মকর্তার পদে রদবদল

নয় জন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ১০ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 12:48 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয় জন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ১০ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার এসব রদবদল করা হয়। লালমনিরহাটের পাটগ্রামের ইউএনও হারুন অর রশিদ, ময়মনসিংহের ত্রিশালের ইউএনও এএসএম মুস্তাফিজুর রহমান ও রাজশাহীর পবার ইউএনও আবু সেলিম মাহমুদ উল হাসানকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান ও শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার গুলশান আরাকে ইউএনও নিয়োগের জন্য ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। ইউএনও নিয়োগের জন্য রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মনিরুজ্জামানকে রংপুর, চট্টগ্রাম সিভিল অ্যাফেয়ার্স অফিসের সিনিয়র সহকারী সচিব মনোয়ারা বেগমকে চট্টগ্রাম এবং রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার রাজ্জাকুল ইসলামকে ন্যস্ত করা হয়েছে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে। পার্বত্য রাঙামাটির লংগদু'র ইউএনও আ.ফ.ম. ফজলে রাব্বীকে সরকারি প্রতিশ্র"তি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সহকারী সচিব আবদুল কাদেরকে পদায়নের জন্য ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮১৪ ঘ.