২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধের দাবি সিলেটে

ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফারকালে টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রকল্প বন্ধে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায়ের দাবি জানিয়েছে সিলেটের সাধারণ মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 02:21 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

সিলেট, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফারকালে টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রকল্প বন্ধে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায়ের দাবি জানিয়েছে সিলেটের সাধারণ মানুষ। সোমবার বিকালে সিলেট নগরীর ক্বীণব্রিজ এলাকায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। দুদিনের সফরে মঙ্গলবার দুপুরে ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। মানববন্ধনে বক্তারা বলেন, টিপাইমুখ বাঁধ নির্মাণের উদ্যোগ বাংলাদেশের মানুষের জন্য মহাদুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বাঁধ নির্মাণ হলে সুরমা ও কুশিয়রার প্রবাহ মারাত্মকভাবে ব্যহত হবে। এর বিরূপ প্রভাবে বিনষ্ট হবে বংলাদেশের পরিবেশ। ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকালে টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রকল্প বন্ধে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায় করতে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা। এ সময় বক্তব্য দেন টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলন-সিলেট'র আহ্বায়ক ও সিপিবি নেতা বেদানন্দ ভট্টাচার্য, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির জেলা সভাপতি আরশ আলী, বাপা'র সিলেট শাখার সাধারণ সম্পদক আব্দুল করিম কীম প্রমুখ। মানববন্ধন শেষে টিপাইমুখ বাঁধের প্রতিকৃতি সুরমা নদীতে নিক্ষেপ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০১৬ ঘ.