নেত্রকোনা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে নেত্রকোনায় একটি আদালত। এ ছাড়া তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাভোগ করতে হবে।
সোমবার অতিরিক্ত দায়রা জজ মো. একরামুল হক চৌধুরী এই রায় দেন। এ সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন
বলে জানান মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলম প্রদীপ।
দ-িত হয়েছেন জেলার বারহাট্টা উপজেলার গোবিন্দপুর গ্রামের রিপন মিয়া, আনোয়ার হোসেন, কাদির মিয়া, ইসহাক মিয়া, মোফাজ্জেল হোসেন, খোকন মিয়া, হাবিব মিয়া, আংগুর মিয়া, আয়েতুর রহমান ও ফজলুর রহমান।
অ্যাডভোকেট প্রদীপ সাংবাদিকদের জানান, ২০০৩ সালের ২ ফেব্রুয়ারি ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় গোবিন্দপুর গ্রামের খোরশেদ মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহতের স্ত্রী মোছা. মরিময় আক্তার বাদী হয়ে ওইদিন রাতে ১০ জনকে আসামি করে বারহাট্টা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৫৩ ঘ.
bdnews24