২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে স্কুল ছাত্র খুন

সিলেটের শহরতলীতে এক শিশু খুন হয়েছে দুর্বৃত্তের হাতে। এ সময় তার ছোট বোন গুরুতর আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 12:30 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

সিলেট, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের শহরতলীতে এক শিশু খুন হয়েছে দুর্বৃত্তের হাতে। এ সময় তার ছোট বোন গুরুতর আহত হয়। খুনের অভিযোগে তাদের এক আত্মীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে শহরতলীর টুকেরবাজার ইউনিয়নের গৌরিগ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত ইমন আহমদ (১০) গৌরিগ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। সে স্থানীয় টুকেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। আহত হয়েছে ইমনের বোন ইভা বেগম (৮)। সেও ওই স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইমনের মা রিনা বেগম সাংবাদিকদের জানান, ভোরে তার (রিনার) দূর সম্পর্কের চাচা কাঁচা মিয়া (৩৫) তাদের বাড়ি গিয়ে টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন সেট দাবি করেন। এ সময় কথা কাটাকাটি শুনে পাশের ঘরে থাকা ইমন ও ইভা ঘুম থেকে জেগে কান্নাকাটি শুরু করলে কাঁচা মিয়া দা দিয়ে তাদের কোপায়। এতে ঘটনাস্থলে ইমন মারা যায়। আহত হয় ইভা, বলেন তিনি। জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ রহমান জানান, দুপুরে এলাকার লোকজন কাঁচা মিয়াকে ধরে পুলিশে দিয়েছে। কাঁচা মিয়াসিলেট সদর উপজেলার সুজাতপুর গ্রামের ময়না মিয়ার ছেলে। তিনি সম্পর্কে নিহত ইমনের নানা। কাঁচা মিয়া পুলিশের সঙ্গে অসংগ্ন কথাবার্তা বলছেন বলে পুলিশ কর্মকর্তা জানান। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮১৭ ঘ.