২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর কাকলীতে বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। আক্তার হোসেন (৩০) নামে ওই যুবক একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 12:05 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাকলীতে বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। আক্তার হোসেন (৩০) নামে ওই যুবক একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতো। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী জানান, সোমবার সকাল ৯টার দিকে কাকলী বাসস্ট্যান্ডে বাস থেকে নামার পর পরই পিছন দিক থেকে আরেকটি বাস থাকে ধাক্কায় দেয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ঘাতক বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন বলেও জানান এসআই রমজান। এ ঘটনায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৮০৪ ঘ.