২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে নদীতে যুবকের লাশ

বাগেরহাটের রামপাল উপজেলায় বগুড়া নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 08:37 AM

Updated : 24 Aug 2022, 03:54 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের রামপাল উপজেলায় বগুড়া নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে হুড়কা ইউনিয়নের ওড়াবুনিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী থেকে অজ্ঞাত পরিচয় যুবকের (৩৫) লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। রামপাল থানার ওসি শাহীদুল ইসলাম শাহীন সাংবাদিকদের জানান, রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়রা নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের পরণে ব্লু রঙের জিনসের প্যান্ট এবং গায়ে ছাই রঙের গেঞ্জি রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৩৬ ঘ.